শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দেশে প্রথম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং খাতের পেশাজীবীদের কাজের সুযোগ আরও প্রসারিত হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এ অ্যাকাউন্টটি আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা করেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর এফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হারুন-অর-রশীদ, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ও ব্যাংকের হেড অব ডিপোজিটস অ্যান্ড এনএফবি সারাহ আনাম অনুষ্ঠানে যোগ দেন।

ব্যাংকের পক্ষ থে‌কে জানা‌নো হয়, ইআরকিউ অ্যাকাউন্ট সলিউশন ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ চালুর ফলে ফ্রিল্যান্সার পেশাজীবীদের বৈদেশিক মুদ্রায় আয় নেওয়া ও দৈনন্দিন লেনদেন সম্পন্ন করা আরও সহজ হবে। সহজ ব্যাংকিং সলিউশনের ফলে উদীয়মান ফ্রিল্যান্সিং খাত লাভবান হবে এবং এ খাতের উত্তরণে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

ব্যাংকের পক্ষ থে‌কে আরও জানা‌নো হয়, ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ এর সঙ্গে গ্রাহকরা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাবেন, যার মাধ্যমে মার্কিন ডলারে বৈদেশিক আয় গ্রহণ করতে পারবেন। এর সঙ্গে লিংকড ট্রানজেকশনাল অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ সহজে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন।

এছাড়া ব্যবসায়িক কাজ যেমন, ক্লাউড বেইজড সলিউশন্স, ডোমেইন হোস্টিং ইত্যাদির জন্য দেশের বাইরে ই-কমার্স, পিওএস ও এটিএম ট্রানজেকশন করতে পারবেন। এই অ্যাকাউন্টের সঙ্গে থাকবে ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাবার সুবিধা।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং খাতে সবসময় অগ্রগামী থাকে। আমরা মনে করি, ফ্রিল্যান্সিং উদীয়মান একটি খাত, যা একদিন অন্যতম একটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হবার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই বান্ডেল সশিউশনটি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে গ্রহণ করতে দেশের তরুণদের অনুপ্রাণিত করবে। ফ্রিল্যান্সিং খাতকে পেশাজীবীদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে সৃষ্টিশীল ও প্রতিভাবান পেশাজীবীরা সফল হতে পারেন এবং নিজেদের উদ্যোগকে সামনে এগিয়ে নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর