শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পরীমণির জন্য গাইলেন মমতাজ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

অরণ্য আনোয়ারের নির্মাণ চলতি সিনেমা ‘মা’-এর জন্য এই বিশেষ গানে কণ্ঠ দিলেন মমতাজ। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। মা হবেন পরীমণি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হয়েছে এই গান। মূলত এই গানটির মধ্য দিয়েই সিনেমার গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।

মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

সুরকার মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাউয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।’

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি উনাকে ছাড়া সম্ভব নয়। উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও শিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর