শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুরসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। দেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

গতকাল (রোববার) বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকী, শামসুন নাহার ভ্ইুয়া, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ।

আ.ক. ম মোজাম্মেল হক আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী একটি বিশাল রাজনৈতিক দল। দেশ-বিদেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে পারবে না।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, গাজীপুরের বিতর্কিত  সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করায় সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর