শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন পৌনে ২০০ কোটি টাকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

শেয়ার বিক্রির চাপে সূচক উঠানামার মধ্য দিয়ে সোমবার (৬ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২২ পয়েন্ট। তবে একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

দুই বাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। তাতে লেনদেনেও ধীরগতি রয়েছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজারে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর অন্য দুই সূচকও। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। এর আগের লেনদেন হয়েছিল ২২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ২৫০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৪৩২ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর