শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্বামীর বিরুদ্ধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুন নবী দুলালের দুই স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (০৬ ডিসেম্বর)  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তার প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন নবী দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চেয়ারম্যান পদে নির্বাচন করতে তিনি ছয় মাস আগে ১২ বছর চাকরি থাকতেও অবসর নেন। এ অবস্থায় তফসিল ঘোষণার পর তিনি ও তার দুই স্ত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালান। পরে গত রোববার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষণ পর তার দুই স্ত্রীও মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী নুরুন নবী এলাকায় বেশ জনপ্রিয় বলে চাকরি ছেড়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কিন্তু দলীয় মনোনয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে সংশয় থাকায় তিনি দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছিলেন।

তবে এলাকায় গুঞ্জন রয়েছে, স্বামীর সঙ্গে মনোমালিন্য ও দুই সতিনের মধ্যে সুসম্পর্কের ঘাটতির কারণে ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরুন নবী দুলাল ঢাকা পোস্টকে জানান, বিশেষ কিছু কারণে দুই স্ত্রীসহ নিজেও মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছিলাম। যাতে পরিবারের কেউ একজন চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারি। আমি অনেক চিন্তাশীল মানুষ বলেই ভেবেচিন্তে কাজটি করেছিলাম। শেষ পর্যন্ত আমি তাদের মনোনয়ন প্রত্যাহার করিয়েছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রুখশানা নাছরিন বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন দুইজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ব্যবস্থা নিয়েছি।

প্রসঙ্গত, চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর