শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বিয়ের আগ মুহূর্তেই ক্যাটরিনা-ভিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের শীর্ষ অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আজ (৭ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই রাজস্থানে পৌঁছে গেছেন হবু বর-কনে। কিন্তু রাজস্থানে পা রাখতে না রাখতেই বিপত্তি। 

অভিযোগ দায়ের করা হয়েছে ক্যাট ও ভিকির বিরুদ্ধে। যোধপুরের সাওয়াই মধুপুরে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা বিখ্যাত একটি মন্দিরের জন্য। আর ক্যাট ও ভিকির বিয়ের কারণে নাকি বন্ধ রাখা হয়েছে মন্দিরটি। এ বিষয়েই অভিযোগ জানিয়েছেন দর্শনার্থীরা। তারা জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ দায়ের করেন।

সেজে উঠেছে সিক্স সেন্সেস ফোর্ট। আনুষ্ঠানিকতার অংশ আজ সঙ্গীতের কথা রয়েছে। আগামীকাল ৮ তারিখে মেহেন্দি ও ৯ তারিখে বসবে বিয়ের আসর। জানা গেছে, সঙ্গীতের অনুষ্ঠানে ‘কালা চশমা’ গানে নাচতে দেখা যাবে ভিকি-ক্যাটরিনাকে।

এদিকে ক্যাটরিনা কাইফের বিয়ের নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ব্যক্তিগত বডি গার্ড শেরাকে রাজস্থান পাঠাচ্ছেন সালমান খান। এছাড়াও তাদের বিয়ের নিরাপত্তায় থাকবেন একাধিক বাউন্সার, পুলিশ কর্মকর্তারা। জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে।

ক্যাটরিনা-ভিকির বিয়েতে যে অতিথিরা আসবেন তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পর সেই চুক্তিপত্র পাঠালে বারকোড দেওয়া হবে সেই ব্যক্তিকে। শোনা যাচ্ছে, চুক্তিপত্রে থাকছে মোট ৫৯টি শর্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর