বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘রানার মুক্তির মঞ্চ’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রানার গ্রুপ দেশব্যাপী ‘রানার মুক্তির মঞ্চ’ নামে একটি প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি কক্সবাজারের টেকনাফ ও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের ২৬টি জেলা অতিক্রম করে ১৭ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের লাখ কোটি জনতা স্বাধীনতার জন্য জীবন বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় সেই সময়ের শিল্পী সমাজ তাদের বিপ্লবী ও দেশাত্মবোধক গানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করে ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংঘ’ নামক একটি শিল্পগোষ্ঠী গঠন করে ঢাকা-যশোর মহাসড়ক সহ দেশের বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরে ঘুরে ঘুরে মানুষকে উজ্জীবিত করতে দেশাত্মবোধক গান, মঞ্চ নাটক ও পুতুল নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অসামান্য অবদান রাখেন।

রানার এ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেই সব ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৬টি জেলায় এ প্রচারণামূলক অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর