শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পাবনায় মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙ্গে বেশ কিছু নারায়ণ শিলাসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, চাটমোহর উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শনিবার (৪ ডিসেম্বর) রাত আটটায় মন্দিরে কীর্তন পাঠ ও আরতী শেষে ভক্তরা চলে যান। এরপর রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে ফুল তুলতে গিয়ে স্থানীয়রা মন্দিরের জানালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন তারা।

মন্দির সূত্রে জানা গেছে, চোরেরা ৪টি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, চারটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে।

খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র. যমুনা টেলিভিশন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর