শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কেন কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছে, জানালেন সৌরভ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তার জায়গায় বিশ্বকাপের পর রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। এরপর এবার কোহলির হাত থেকে নিয়ে ওয়ানডের অধিনায়কত্বও তাকে দিয়ে দিয়েছে দলটি। এরপরই জনরোষে পড়েছে বিসিসিআই। এতটাই যে এবার শেষমেশ মুখ খুলতে হয়েছে খোদ বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিকে।

মূলত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়াটাই নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে। সৌরভ জানান, সাদা বলের দুই ফরম্যাটে দলের নেতৃত্বে থাকবেন দুই অধিনায়ক, বিষয়টা চায়নি বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকদের আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত। বিষয়টা হচ্ছে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময়ই কোহলিকে অনুরোধ করেছিল সে যেন সেটা না করে। কিন্তু কোহলি শোনেনি। তখনই নির্বাচকরা ঠিক করে ফেলেন, সাদা বলের দুই ফরম্যাটে দুই জন অধিনায়ক রাখা হবে না।’

ওয়ানডের নেতৃত্ব হারানোর পর টেস্টেও রাজ্যপাট হারানোর গুঞ্জন ছিল কোহলির। তবে সেসব উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছেন, সেটা হচ্ছে না। বলেছেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে টেস্টে আমাদের অধিনায়ক থাকবে কোহলি, আর ওয়ানডেতে রোহিত। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা হয়েছে, প্রধান নির্বাচকও তার সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে।’

এদিকে আচমকাই কোহলির হাত থেকে চলে গেছে সাদা বলের নেতৃত্ব, এ বিষয়টাতেই বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় সমর্থকদের মধ্যে। বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশাও প্রকাশ করেছেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর