শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টিকা পেয়েছে স্কুল-কলেজের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

দেশে বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

গত ১ নভেম্বর ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের প্রস্তুত করা করোনার টিকাদান শুরু হয়। ৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে উঠে এসেছে।

টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন।

অধিদফতর সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।

করোনার টিকা নিতে দেশে নিবন্ধন করেছেন ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ১২৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর