শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টানা ২ মাস হানিমুন, কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

শত জল্পনার অবসান ঘটিয়ে মালা বদল করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস রিসোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এরপর বর্ণিল সাজে বিয়ের মুহূর্তে তোলা ছবি শেয়ার করেছেন দু’জনেই।

বিয়ে তো হলো, এবার স্বাভাবিকভাবেই উঠে আসছে হানিমুনের কথা। প্রশ্ন উঠছে, নবদম্পতি কোথায় হানিমুনে যাবেন? নাকি রিসেপশন শেষে সোজা কাজেই ফিরবেন?

জানা গেছে, রাজস্থান থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) মুম্বাই ফিরেছেন ভিকি ও ক্যাট। এ সপ্তাহেই মুম্বাইতে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে বলিউডের তারকারা অংশ নেবেন।

রিসেপশন শেষে সিনেমার শুটিংয়ে ফিরবেন ভিক্যাট। কারণ তাদের দু’জনের হাতেই রয়েছে একাধিক সিনেমার কাজ। তাই বলে কি হানিমুন হবে না? উত্তর হলো- অবশ্যই হবে। কেবল কিছুটা বিলম্বে।

শোনা যাচ্ছে, শিডিউল দেওয়া সিনেমাগুলোর শুটিং শেষ করে হানিমুনে যাবেন ভিকি ও ক্যাটরিনা। তাদের হানিমুন ডেস্টিনেশন হতে যাচ্ছে ইউরোপ। টানা ২ মাস ছুটি নিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন। মহাদেশটির অধিকাংশই ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে অন্য একটি সূত্রে শোনা যাচ্ছে, আপাতত দু’তিন দিনের জন্য মালদ্বীপে যেতে পারেন ভিক্যাট। সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে মিনি হানিমুন সেরে আসতে পারেন নবদম্পতি।

প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা। বহুল আলোচিত এই বিয়ে নিয়ে আলোচনার অন্ত ছিল না। ১২০ জন অতিথি অংশ নিয়েছিল বিয়েতে। তাদেরকে মানতে হয়েছে কড়া নিয়মকানুন। বিয়ের অনুষ্ঠানস্থলে অতিথিদের ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল। দেখাতে হয়েছে কোভিড-১৯ টিকা গ্রহণের সার্টিফিকেট ও করোনা নেগেটিভ রিপোর্ট। গোপনীয়তার সর্বোচ্চ চেষ্টা করলেও নানাভাবে তাদের বিয়ের তথ্যগুলো ঠিকই গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর