শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

ওমিক্রনে আক্রান্ত সহস্রাধিক, ১১ মাসে সর্বোচ্চ সংক্রমণ যুক্তরাজ্যে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

যুক্তরাজ্যে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে বর্তমানে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৯।

মোট আক্রান্ত রোগীর সংখ্যায় উল্লম্ফন ঘটেছে শুক্রবারের পর। সেদিন যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪৪ জন। তাদের মধ্যে ১ জন স্কটল্যান্ডের, বাকিরা সবাই ইংল্যান্ডের। নর্দার্ন আয়ারল্যান্ডে শুক্রবার কোনো নতুন রোগী শনাক্ত হননি।

বিবৃতিতে ইউকেএইচএসএ জানিয়েছে, যুক্তরাজ্যের সর্বত্র দ্রুতহারে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ডিসেম্বর শেষ হওয়ার আগেই দেশটিতে প্রাধান্যবিস্তারকারী ধরন বা ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠবে ওমিক্রন।

গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের সংবাদ দেয় দক্ষিণ আফ্রিকা। দেশটির জনস্বাস্থ্য ও জীবাণু বিশেষজ্ঞরা জানান, দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যে এ ধরনটিতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

তার দু’দিন পর, ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  গত ০৮ ডিসেম্বর এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের ৫৭ টি দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, যুক্তরাজ্যে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১৯৪ জন, যা গত ১১ মাসে দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৭১ লাখ ৯ হাজার ১৬৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জনের।

দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দৈনিক সংক্রমণের এই হার যদি অব্যাহত থাকে তাহলে ডিসেম্বর শেষ হওয়ার আগে ব্রিটেনের মোট আক্রান্ত রোগীর পরিসংখ্যানে আরও ১০ নতুন রোগী যুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর