শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

খোলামেলা রূপে কৌশানি, প্যান্ট নিয়ে কটাক্ষ!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সময়ের সঙ্গে তাল মিলিয়ে টালিউডের অভিনেত্রীরাও এখন সাহসী। সিনেমার পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, শরীরী সৌন্দর্য ফুটিয়ে তুলতে কার্পণ্য করেন না কেউই। এ তালিকায় প্রথম দিকেই যাদের নাম আসে, তাদের একজন কৌশানি মুখার্জি। যিনি হরহামেশাই খোলামেলা রূপে ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন।

আরও একবার নিজের স্বভাবজাত রূপে হাজির হলেন কৌশানি। ছড়িয়ে দিলেন রূপ ও শরীরের অগ্নিঝরা আবেদন। শনিবার (১১ ডিসেম্বর) ফেসবুক ও ইনস্টাগ্রামে নয়া ফটোশুটের ছবি আপলোড করেছেন অভিনেত্রী। তা দেখেই কাবু ভক্তরা।

তবে নিন্দাও জুটেছে ঢের। কেননা ছবিতে তাকে একটু বেশিই খোলামেলা রূপে পাওয়া গেছে। কৌশানি পরেছেন লাল টপসের ওপর হলুদ ব্লেজার। তবে প্যান্ট পরেননি। খুব ছোট আকারের শর্টস পরেছেন বটে, কিন্তু সেটা ছবিতে সেভাবে দৃশ্যমান নয়। যার ফলে অনুসারীদের অনেকেই কটাক্ষে মেতেছে।

কেউ মন্তব্য করেছেন, ‘প্যান্ট আছে নাকি নাই?’, কেউ লিখেছেন, ‘অনেক ছবি তোলা হয়েছে, এবার প্যান্টটা পরে ফেলুন’। কেউ কেউ আবার তার বসার ভঙ্গিমা নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন। তবে কোনো মন্তব্যেই নজর নেই কৌশানির। কেননা এসবে তিনি এখন অভ্যস্ত।

কৌশানি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন শুটিংয়ের প্রয়োজনে। ঢালিউডের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘প্রিয়া রে’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। যেখানে তার নায়ক শান্ত খান। চাঁদপুরে সিনেমাটির শুটিং হয়েছে। শুটিং শেষ করে গত ৪ ডিসেম্বর কলকাতায় ফিরে যান অভিনেত্রী। ফিরেই কয়েকটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।

আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আবারও ঢাকায় আসবেন কৌশানি। ‘প্রিয়া রে’ সিনেমার একটি গানে কণ্ঠ দেওয়ার জন্য। এটিই হতে যাচ্ছে তার প্রথম প্লেব্যাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর