শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্বামী-স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দলবেঁধে ধর্ষণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক গৃহবধূকে (৩২) দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১১ ডিসেম্বর) তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার সকালে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদর উপজেলায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- শফিকুল ইসলামের ছেলে মো. আসলাম (২৩), বেলালের ছেলে মো. রায়হান (২০) এবং রমজান আলীর ছেলে রাব্বি হোসেন (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আসলাম, রায়হান ও রাব্বি ওই গৃহবধূর বাড়ির সীমানা টপকে শয়নকক্ষে প্রবেশ করে। এরপর রায়হান তার মোবাইলে ওই গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে এবং সে সময় তারা ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তারা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ও মানসিকভাবে নির্যাতন করে।

এর পরেরদিন রাত সাড়ে ১২টার দিকে তারা আবারও সেই ঘরে প্রবেশ করে ভুক্তভোগীকে ডেকে টিউবওয়েলের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলার পর তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতারদের আদালতে পাঠালে একজন ধর্ষণের ঘটনা শিকার করেন। এতে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। ভুক্তভোগী ওই নারীর মেডিকেল টেস্ট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর