বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

সাংবাদিক তোফাজ্জলপুত্রকে কারাগারে পাঠানোয় ডিআরইউর উদ্বেগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবিব নাহিদকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।

গত ২৯ নভেম্বর নিখোঁজ হওয়ার পর মাদারীপুর রাজৈর থানার ২০২০ সালের ১৫ জুন সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এ ঘটনায় ছেলের সন্ধান না পেয়ে ২৯ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তোফাজ্জল হোসেনের পরিবার। জিডি নম্বর ২৪১৪।

জিডিতে তারা বলেন, আহসান হাবিব নাহিদ ২৯ নভেম্বর সকাল পৌনে ৮টায় মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে রাত পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

তোফাজ্জল হোসেন জানান, জিডি করার পরের দিন দুপুরে র‍্যাব পরিচয়ে তার পরিবারের সদস্যদের কাছে ফোন আসে। ওই র‍্যাব সদস্য জানান, আহসান হাবিব মাদারীপুর জেলে আছেন।

তোফাজ্জল হোসেন বলেন, এই মামলার এজাহারে আমার ছেলের নাম পাওয়া যায়নি। তবু এখন পর্যন্ত আহসান হাবিব নাহিদ মুক্তি পাননি।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব আজ শনিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ডিআরইউ দফতর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত বার্তায় বলা হয়, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাংবাদিক তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবিব নাহিদের মুক্তির পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর