বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

শিক্ষকদের বদলিতে ‘বকশিশ’ খুঁজতে দুদকের অভিযান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

শিক্ষকদের বদলি ও বেতনগ্রেড উন্নয়নে বকশিশের নামে ঘুষ আদায়ের অভিযোগ যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসে রোববার (১২ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

অভিযান ও অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ অন্যান্যদের বিরুদ্ধে শিক্ষকদের বদলি ও বেতন গ্রেড উন্নয়নসহ বিভিন্নভাবে বকশিশের নামে ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই রোববার অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন স্কুল, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়, সংশ্লিষ্ট ব্যাংক ও উপজেলা রির্সোস সেন্টার পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। পাশাপাশি আরও কিছু নথিপত্র সরবরাহেরও অনুরোধ করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর