শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬

মিজানুর রহমান সোহেল বাঙালীঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চর কাদিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সমাজকর্মী মোহাম্মদ সোলাইমান।
​এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সোলাইমান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ত্যাগ ও উৎসবের এই মহিমান্বিত ক্ষণে আমি চর কাদিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমার প্রতিটি ভাই-বোন, মুরুব্বি এবং তরুণ সমাজকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
​চর কাদিরা ৩ নং ওয়ার্ডের একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ সোলাইমান অত্যন্ত বিনয়ী, সৎ ও জনদরদী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের রয়েছে সুদৃঢ় পারিবারিক রাজনৈতিক ও সামাজিক পটভূমি। তাঁর পিতা মণির হোসেন ছিলেন এলাকার এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, যিনি এর আগে দুই-দুইবার অত্যন্ত জনপ্রিয়তার সাথে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বাবার সেই জনসেবার আদর্শকে বুকে ধারণ করেই আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ সোলাইমান।
​এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে এবং সাধারণ মানুষের আপদে-বিপদে মোহাম্মদ সোলাইমান সবসময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন। সুখে-দুখে ৩ নং ওয়ার্ডের মানুষের এক বিশ্বস্ত আশ্রয়ের নাম মোহাম্মদ সোলাইমান।
​ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমান বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের সেবা করার স্বপ্ন দেখেছেন, আমিও সেই পথেই হাঁটছি। অতীতে যেভাবে আপনাদের সুখে-দুখে পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই। ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমি চর কাদীরার ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”
​তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটাই হোক আমাদের অঙ্গীকার। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর