শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ):  কর্মসংস্থান ব্যাংক এক লাখ বেকার যুবক-যুবতীর উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৭ শতাংশ সুদে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে এক থেকে তিন বছরের জন্য ঋণ দেয়া হবে। গত ৩ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মো: মোস্তাকুর রহমান। এ সময়ে কর্মসংস্থান ব্যাংকের চেয়াম্যান ড. মতিউর রহমান, ব্যবস্থাপনা অরুণ কুমার, পরিচালনা পরিষদের পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে এক হাজার ২০০ কোটি টাকা চাওয়া হয়। বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার তহবিল জোগান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি তিন মাস অন্তর ২৫০ কোটি টাকা করে এক বছরে চার কিস্তিতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকা ছাড় করা হবে। এ তহবিল থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবে। এ সাত শতাংশের মধ্যে বাংলাদেশ ব্যাংক পাবে ৪ শতাংশ এবং তহবিল পরিচালন মুনাফা হিসেবে কর্মসংস্থান ব্যাংক পাবে ৩ শতাংশ। ব্যাংকটি পর্যায়ক্রমে এক লাখ গ্রাহকের মধ্যে গরু, ছাগল, হাঁস-মুরগি, মৎস্য ও কুটির শিল্পের জন্য এক লাখ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঋণ নিতে পারবে। প্রসংঙ্গত, কর্মসংস্থান ব্যাংক এ পর্যন্ত ১৪ লাখ শিক্ষিত যুবক ও যুবতীর উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর