শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কলকাতায় ২১ বাংলাদেশি গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রোববার দুপুরের দিকে কলকাতার দক্ষিণাঞ্চলীয় শহরতলীর আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কলকাতা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন মানবপাচারকারী মফিজুল রহমান নামের এক বাংলাদেশির খোঁজে লখনৌ থেকে উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) একটি দল কলকাতায় এসেছে। পরে এটিএসের কর্মকর্তারা লালবাজারে পুলিশের সদর দফতরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনন্দবাজারের গুলশান কলোনির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের এ ধরনের গ্রেফতার পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে একক অভিযানে এত সংখ্যক বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনা দেখা যায়নি।

কলকাতা পুলিশের অন্য একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশি ওই তরুণরা একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ভবনটি মাদরাসা হিসেবে ব্যবহার করা হতো। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কারও বৈধ পাসপোর্ট অথবা ভিসাও নেই। তবে অভিযানের সময় তাদের কয়েকজনের কাছে ভুয়া ভারতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মফিজুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের জিম্মায় আছেন। তাকে রিমান্ডে নেওয়ার জন্য লখনৌয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া সোমবার বাকিদের স্থানীয় আদালতে তোলা হবে।

সন্দেহভাজন এই মানবপাচারকারী অন্যদের ভারতে প্রবেশে সহায়তা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা প্রায় ৪৫ আগে সেখানে আসেন। তবে এই সময়ের মধ্যে স্থানীয়দের সঙ্গে তারা কোনো ধরনের যোগাযোগ করেননি।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনায় রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানকার জনসংখ্যার চিত্র পাল্টে দিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) কলকাতাকে বাংলাদেশে পরিণত করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার আমাদের অবস্থানকে প্রমাণ করেছে।

সুকান্ত মজুমদার বলেন, কলকাতা পুলিশের কাছে এই অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে কোনও তথ্য ছিল না। উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির খোঁজে আসার পরই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে।

তবে বাংলাদেশিদের গ্রেফতারের ব্যাপারে রোববার সন্ধ্যা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা কোনও মন্তব্য করেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর