শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীতে গত সপ্তাহের এই দিনে (মঙ্গলবার) ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে। মধ্যমমানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা কেজিতে। আর আমদানি করা মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

সপ্তাহ ব্যবধানে ভালো মানের সেই দেশি পেঁয়াজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। মধ্যমমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নিন্মমানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মধ্যবাড্ডায় ভ্যানে করে পেঁয়াজ ও আলু বিক্রি করেন মনির হোসেন। তিনি পুরান ঢাকার শ্যামবাজার থেকে প্রতিদিন ৩-৪শ কেজি পেঁয়াজ ও আলু এনে পাইকারি বিক্রি করেন। ঢাকা পোস্টকে বলেন, গতকাল আমদানি করা এই পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজকে ৪২ টাকা কেজি কেনা পড়েছে। এখন বিক্রি করছি ৫০ টাকা কেজি। সপ্তাহ খানেক আগে ৩৫ টাকা কেজিতে বিক্রি করেছি।

তিনি জানান, পেঁয়াজের দাম বাড়ায় আমরা খুচরা বিক্রেতারা কষ্টে আছি। কারণ বেচাকেনা কম হয়। মহাজনের কাছে পেঁয়াজের দাম বাড়ছে কেন জানতে চাইলে বলেন, আমদানি কম।

রামপুরা বাজারে ব্যবসায়ী এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।

পেঁয়াজের দাম বাজার বিষয়টি স্বীকার করেছে বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে দেশি পেঁয়াজ ৫০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর মধ্যে ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজিতে। যা এর আগের সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫-৬০ টাকা কেজিতে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের পাশাপাশি রসুন, আলু, ব্রয়লার মুরগির বাজারও চড়া। এসব পণ্য আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা দাম বেড়েছে।

রামপুরা বাজারে আসা ক্রেতা রোকন উদ্দিন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, ভোজ্যতেলের পর জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন পেঁয়াজ, রসুন, এমনকি ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এখন দিন চালানো দায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর