শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিয়ে করলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

টেলিভিশন সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ নামের সেই সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। ২০১০ সাল থেকেই প্রেমের শুরু। এরপর ‘ঝালাক দিক লাজা’ রিয়্যালিটি শোর চতুর্থ সিজনে অংশ নিয়ে সবার সামনেই অঙ্কিতাকে প্রপোজ করেন সুশান্ত।

২০১৬ সালে সুশান্ত ও অঙ্কিতা ঘোষণা দেন, তারা বিয়ে করবেন। কিন্তু একই বছরের শেষ দিকে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর প্রবল হতাশায় ডুবে যান অঙ্কিতা। অন্যদিকে সুশান্ত জড়িয়ে পড়েন রিয়া চক্রবর্তীর সঙ্গে। ২০১৯ সালে অঙ্কিতাও প্রেমে জড়ান ভিকি জৈন নামের এক ব্যবসায়ীর সঙ্গে।

সেই ভিকিকেই এবার বিয়ে করলেন অঙ্কিতা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। এর মাধ্যমে তিন বছরের প্রেম ও সহবাসকে পূর্ণতা দিলেন তারা।

জানা গেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিল অঙ্কিতা-ভিকির বিয়ের আসর। সেখানে তাদের পরিবার, আত্মীয় ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘ভালোবাসা ধৈর্যশীল, কিন্তু আমরা নই। সারপ্রাইজ। আনুষ্ঠানিকভাবে আমরা এখন মিস্টার অ্যান্ড মিসেস জৈন।’

সুশান্তের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলেও কাদা ছোঁড়াছুড়ি করেননি তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি নিজের বিয়েতেও সুশান্ত অভিনীত ‘রাবতা’ সিনেমার গান বাজিয়েছেন অঙ্কিতা।

গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও নানা রহস্য জড়িয়ে আছে। এ বিষয়ে একটি মামলা এখনো চলমান রয়েছে। অঙ্কিতাও প্রাক্তন প্রেমিকের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন একাধিকবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর