বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

কাতারফেরত বাবা থেকে সন্তান, এরপর স্কুলের ১৬ শিক্ষার্থীর করোনা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

ভারতের মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। এর আগে স্কুলটির এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছিল।

ওই স্কুলের প্রথম যে শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছিল তার বাবা সম্প্রতি কাতার থেকে ফিরেছেন। ওই পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও কাতারফেরত ব্যক্তির করোনা নেগেটিভ এসেছে। কিন্তু তার ছেলের করোনা পজিটিভ এসেছে।

এরপর ওই ব্যক্তির ছেলের কয়েকজন সহপাঠীর করোনা পরীক্ষা করা হয়। ১৩ ডিসেম্বর তাদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। পরে স্কুলটির আরও অন্তত সাড়ে ৬শ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। তাতে স্কুলটিতে করোনা শনাক্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

স্কুলটিতে ব্যাপকভাবে করোনা পরীক্ষা এখনও অব্যাহত রয়েছে।

মহারাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আট জন ওমিক্রনে আক্রান্ত। পুনেতেও নতুন ধরনে আক্রান্ত ছয় জন শনাক্ত হয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর