শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

‘আমাদের মেয়ের জন্য একটু প্রাইভেসি চাই’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিরাট কোহলি-আনুশকা শর্মার কন্যা ভামিকার বয়স দেখতে দেখতে প্রায় এক বছর পূর্ণ করতে চলল। জন্মের পর থেকেই গোটা দেশের নয়নের মণি বিরুশকা। কিন্তু আজ পর্যন্ত তার মুখ দেখার সুযোগ হয়নি বেশির ভাগেরই।

কারণ মেয়ের জন্মের আগেই মা আনুশকা স্পষ্ট জানিয়েছিলেন ‘সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চাই’। বাবা-মা হিসাবে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত বিরুশকার। ভামিকার জন্মের পর পাপারাৎজিদের উদ্দেশে নিজেদের সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছিলেন দুজন। সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করেন তারা। কিন্তু ব্যতিক্রম সর্বত্রই রয়েছে!

তিনি লেখেন, ‘আমরা ভারতীয় পাপারাৎজিদের কাছে কৃতজ্ঞ যে তারা ভামিকার কোনও ছবি বা ভিডিও প্রকাশ করেননি। বাবা-মা হিসাবে আমাদের অনুরোধ যে কজন সেই সব ছবি প্রকাশ্যে এনেছেন দয়া করে সেটা করবেন না, আমাদের পাশে থাকুন’।

আনুশকা আরও যোগ করেন, ‘আমরা আমাদের সন্তানের জন্য প্রাইভেসি চাই। মিডিয়া আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে ওকে সাধারণভাবে বাঁচার সুযোগ করে দিতে আমরা সবরকম চেষ্টা করে যাব। যখন ও বড় হয়ে যাবে, তখন আমরা ওকে আটকাব না, সেই জন্যই আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন এই ব্যাপারে। ফ্যানক্লাবগুলোকে বিশেষ ধন্যবাদ, পাশাপাশি নেটদুনিয়ার বহু মানুষকে যারা নিজেদের প্রথা ভেঙে ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। আপনাদের এই মনোভাবটা সত্যি দয়ালু এবং পরিণত’।

মেয়ের জন্মের পর থেকে তার সঙ্গে কাটানো নানান মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিলেও আজ পর্যন্ত ভামিকার মুখ প্রকাশ্যে আনেননি বিরাট-আনুশকা দম্পতি। কারণ মেয়ের পরিচিতি গোপনেই রাখতে চেয়েছেন তারা।

২০২০ সালে ভোগ ম্যগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, ‘আমরা অনেক ভাবনাচিন্তা করেছি এটা নিয়ে। আমরা অবশ্যই আমাদের সন্তানকে জনসমক্ষে বড় করতে চাই না- সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি রাখতে চাই না। এই সিদ্ধান্তটা আমাদের সন্তান নিজেই নেবে। কোনও বাচ্চারই এক্সট্রা স্পেশ্যাল হওয়া উচিত নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর