বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট লিগের চলমান আসরের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে ব্যক্তিগত শতক তুলে নেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। আজ (বুধবার) ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল হান্ড্রেডের স্বাদ পেয়েছেন হৃদয়।

৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। যদিও পরে আর ইনিংসটাকে টানতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৮৭ বল খেলে ২১৭ রানে থামেন তিনি। ধৈর্যশালী ব্যাটিংয়ে ১৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান হৃদয়। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ম্যাচে এর আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের সেঞ্চুরির কল্যাণে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৮ রান সংগ্রহ করেছে। ১৬ রান নিয়ে ফরহাদ রেজা ও ১ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯৩ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর