শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এএমডি আবু রেজা ইয়াহিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আবু রেজা মো. ইয়াহিয়া যোগ দিয়েছেন। এসআইবিএলে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (২২ ডিসেম্বর) এসআইবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আবু রেজা ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং এবং আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির তিনি আজীবন সদস্য। সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদিআরব, রাশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ব্রুনাই, মিয়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর