শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শীতের মধ্যে কাদা মাখামাখি করলেন অপু বিশ্বাস

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

এই পৌষের শীতের সকালে অনেকে যখন গোসলই করতে ভয় পায় তখন কিনা খুব ভোরে কাদাপানিতে মেতে উঠলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন নায়ক জয় চৌধুরী। দুজন মিলে শিশুদের সঙ্গে কাদাপানিতে মাখামাখি করলেন।

‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে এই শীতের মধ্যে কাদাপানিতে নামতে হলো তাদের। সিনেমার একটি গানের দৃশ্যে গতকাল (২১ ডিসেম্বর) এভাবেই রাজধানীর ৩০০ ফিটের পাশে শুটিং করেন দুজন। গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

আর এই কাজটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সিনেমার নায়ক-নায়িকা জয় চৌধুরী ও অপু বিশ্বাস। যেতে হয়েছে বিছানায়ও। এ কারণে নায়ক জয়কে অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধও খেতে হয়েছে। আর নায়িকার লেগেছে ঠান্ডা। তাই আপাতত সিনেমার শুটিংও বন্ধ।

এ নিয়ে জয় চৌধুরী বলেন, ‘গতকাল  সকাল থেকে সারা দিন এর শুটিং হয়েছে। আজ কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। কিন্তু যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আমাকে তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে।’

এর আগে ঢাকার বাইরে ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমাটির শুটিং হয়েছিল। অপু-জয় ছাড়া এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর