শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিয়ের পর স্বামীর পদবী নিতে নারাজ মধুমিতা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

বিয়ের পর নারীদের নামের সঙ্গে যুক্ত হয় তার স্বামীর নামের অংশ বা বংশ পদবী। যুগ যুগ ধরে সমাজে এই রীতি প্রচলিত। যদিও কোনো লিখিত নিয়ম নয়, তবে সমাজের অংশ হিসেবে এমনটাই হয়ে আসছে। বিশেষ করে হিন্দু সমাজে এর ব্যবহার বেশি দেখা যায়।

কিন্তু কেন শুধু মেয়েদেরই নামের পদবী পরিবর্তন হয়? সেই প্রশ্নের কিনারা করতে চান টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। অন্য অনেকের মতো বিয়ের পর স্বামীর পদবী নিতে নারাজ তিনি।

তবে বাস্তবে নয়, এমনটা দেখা যাবে সিনেমার পর্দায়। এর নাম ‘কুলের আচার’। নতুন এই সিনেমায় যুক্ত হয়েছেন মধুমিতা। এটি পরিচালনা করছেন সুদীপ দাস। সিনেমাটিতে মধুমিতাকে প্রথমবার দেখা যাবে বিক্রব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা-শিল্পীরা।

এই সিনেমায় মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’, অন‌্যদিকে বিক্রম হচ্ছেন ‘প্রীতম’। মিঠির শাশুড়ির চরিত্রে বহুদিন পর বড়পর্দায় পাওয়া যাবে ইন্দ্রাণী হালদারকে। সিনেমাটির কাহিনি-চিত্রনাট‌্য লিখেছেন পরিচালক সুদীপ দাস নিজেই।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘একটি মেয়ে বিয়ের পর ঠিক করে যে তার পদবি পাল্টাবে না। সে তার বাড়ির সারনেম-ই রাখবে। যেটা এই সময়ে দাঁড়িয়ে কেউ কেউ করে থাকেন। যদিও এর জন‌্য মেয়েদের অনেক কিছু অতিক্রম করতে হয়। এই অতিক্রম করার জার্নি নিয়েই কাহিনি।’

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন মৈনাক ভৌমিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর