বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

জাল ভোট দিতে গিয়ে ৬ কিশোর আটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের একটি ভোটকেন্দ্র জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে ৬ কিশোর। রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদরাসাকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ৬ কিশোরকে আটক করেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান কবীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর, কটিয়াদী ও ভৈরব উপজেলার ২২টি ইউনিয়নে দেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরমধ্যে জেলার হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। এ ২২টি ইউনিয়নে মোট ১০৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১১৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সাধারণ সদস্য পদে ৭৯০ জন ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ২৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হোসেনপুরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৫২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর