বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

৯ হাজার কোটি টাকা আয়, স্পাইডার-ম্যানের অবিশ্বাস্য রেকর্ড!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

মারভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’। এই সিরিজের সবগুলো সিনেমাই হয়েছে সফল। তবে নতুন সিনেমাটি ভেঙে দিচ্ছে অতীতের সব রেকর্ড। মুক্তির পর মাত্র ৯ দিনে এটির আয় ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন ডলার! যা মহামারি কালে বিশ্বের যেকোনো সিনেমার জন্য সর্বোচ্চ আয়।

বর্তমানে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার বিশ্বব্যাপী আয় ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার কোটি টাকারও বেশি। এর আগে এই সিরিজের ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমাটি ১ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছিল। বলাই বাহুল্য, নতুন সিনেমাটি ওই রেকর্ডও ভেঙে দিয়েছে।

২০১৯ সালের নভেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বব্যাপী ভাইরাসটি মহামারি আকার ধারণ করে। লাখো মানুষের মৃত্যু আর কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর ফলে পুরো বিশ্ব প্রায় থমকে গিয়েছিল। সিনেমা ব্যবসাতেও নেমেছিল ধ্বস।

সেই খরা কাটিয়ে এরইমধ্যে জমে উঠেছে বিশ্ব সিনেমা। আর এই জমে ওঠার পালে সবচেয়ে জোরালো হাওয়া দিল ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। জানা গেছে, হলিউডের সর্বশেষ সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয় করেছিল স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অফ স্কাইওয়াকার’। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। অবশেষে দীর্ঘ দুই বছর পর ১ বিলিয়নের মাইলফলক এল স্পাইডার-ম্যানের হাত ধরে।

তবে এখানেই শেষ নয়, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর আয় আরও অনেক দূর গড়াবে। কেননা বিশ্ব সিনেমার সবচেয়ে বড় বাজার চীনে এখনো এটি মুক্তি পায়নি। সেখানে মুক্তি পেলে সিনেমাটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, এই সিনেমা নির্মাণ করেছেন জন ওয়াটস। এতে স্পাইডার-ম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর