শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বছরজুড়েই ছিল করোনা আতঙ্ক। বছরের শেষ সময়ে সেই আতঙ্ক আরও বাড়িয়েছে নতুন ধরন ওমিক্রন। ইতোমধ্যে অনেক দেশে ছড়িয়ে পড়েছে ধরনটি। যার কারণে ওই সব দেশের যাত্রী ও বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বহু দেশ। এমন সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়েছে বিমান পরিষেবায়।

সূত্রের খবর, ওমিক্রনের প্রভাবে গত শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।

বড়দিনের মৌসুম চলছে। সামনেই নতুন বছর। ফলে অনেকেই ছুটি কাটাতে গেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যার কারণে সোমবারই বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার ফ্লাইট। মঙ্গলবার আরও এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।

ফ্লাইটওয়্যার জানাচ্ছে, চীনের দুটি বিমান সংস্থা সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টি ফ্লাইট বাতিল করেছে সোমবার। ১৯৮টি ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট দেরিতে উড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর