বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে দেশে আরও এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া এক নমুনায় এই তথ্য জানা গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডি’র ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। তবে, নতুন আক্রান্ত ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সর্বশেষ ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। ওই পুরুষ রোগীর বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনা ভাইরাসের জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দেশের আরও দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সে হিসাবে এ নিয়ে দেশে মোট তিনজনের দেহে করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেল।

১১ ডিসেম্বর ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর