বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

ওএসডি : পিআরএলে যাচ্ছেন এনসিটিবি চেয়ারম্যানসহ ৩ জন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পিআরএলে (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) যাচ্ছেন আগামী ৩০ ডিসেম্বর। এ কারণে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) ওএসডি করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রসায়ন বিভাগের অধ্যাপক প্রদীপ চক্রবর্তীকেও প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কারিকুলাম বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা জোহরার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা ঢাকা পোস্টকে বলেন, আমাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। এ কারণে মাউশিতে পদায়ন করা হয়েছে। কেউ এর নেতিবাচক ব্যাখ্যা দিলে সেটি দুঃখজনক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম ফারুক ঢাকা পোস্টকে বলেন, তাদের চাকরির মেয়াদ শেষ। সেজন্য এমনটা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর