শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে ২০০ কোটি টাকা লেনদেন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সূচক ওঠা-নামার মাধ্যমে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট কমেছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‍৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৯ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৫৫ লাখ ২২ হাজার টাকার শেয়ারের। এর আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ১৮৫ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৫৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৫০৫ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর