শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়ায় গিয়ে করোনায় আক্রান্ত কঙ্কনা-রণবীরের পুত্র

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনয়শিল্পী কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরের পুত্র হারুন। ছেলের অসুস্থতার কথা অনুরাগীদের জানিয়েছেন রণবীর।

অভিনেতা জানান, ছেলের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। মুম্বাই ফিরতে বিমানযাত্রার জন্য কোভিড পরীক্ষা করানো হয় দু’জনের। তখনই হারুনের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দ্রুত নিভৃতবাসে চলে যান বাপ-বেটা। কিন্তু বর্তমানে কারও কোন উপসর্গ দেখা যায়নি।

রণবীর আরও জানিয়েছেন, বুধবার আরও একবার হারুনের কোভিড পরীক্ষা করানো হবে। প্রথম পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কি না দেখতেই এই উদ্যোগ।

রণবীর এবং তার দশ বছরের ছেলে ইতিমধ্যেই দু’টি টিকা নিয়েছেন। তবু ছেলের সঙ্গে নিজের আরও একবার করোনা পরীক্ষা করাবেন অভিনেতা।

উল্লেখ্য, কঙ্কনা-রণবীরের ছেলে হারুনের জন্ম ২০১১ সালে। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারকা-দম্পতি। কিন্তু ছেলেকে বড় করে তুলতে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর