শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রেমে পড়লে ছেলেদের যেসব পরিবর্তন হয়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

প্রেম মানেই পরিবর্তন। প্রেমে পড়বেন আর আপনার মধ্যে পরিবর্তন আসবে না, তাই কি হয়! এমনও হতে পারে যে আপনার হাব-ভাব দেখেই আশেপাশের মানুষেরা বুঝে ফেলেন যে আপনি প্রেমে পড়েছে! অনুভূতি প্রকাশের ক্ষেত্রে ছেলেরা তো একটু কৃপণতা করেই। তারা মন খুলে কাউকে বলতেও পারে না। মজার ব্যাপার হলো, প্রেমে পড়লে মেয়েদের মতো ছেলেদেরও কিছু পরিবর্তন আসে। ঠিকভাবে খেয়াল করলেই তা বুঝতে পারবেন। মিলিয়ে নিন তো, আপনার পরিচিত কোনো ছেলে এভাবে পরিবর্তিত হয়েছে কি না-

সচেতন
প্রেমে পড়লে ছেলেরা একটু বেশিই সচেতন হয়ে যায়। এই সচেতনতা কিন্তু নিজেদের সাজ, পোশাক নিয়ে। কোন পোশাকটি পরলে বেশি মানাবে, কোন হেয়ারকাটে আরেকটু সুন্দর লাগে এসব বিষয়ে চিন্তা করে। শুধু সাজ-পোশাকই নয়, আচার-আচারণে আসে পরিবর্তন। মেয়েদের সঙ্গে আগের থেকেও সচেতন হয়ে কথা বলে।

সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা
প্রেম মানুষকে সমৃদ্ধ করে এ কথাটি মিথ্যা নয়। প্রেমে পড়লে ইতিবাচক পরিবর্তনই বেশি আসে। এসময় ছেলেরা একটু বেশিই সমঝদার হয়ে যায়। তারা সম্পর্কটি সুন্দর রাখার সর্বোচ্চ চেষ্টা করে। কী করলে প্রেয়সীর মন জয় করা যাবে, সেই চেষ্টাই থাকে তাদের।

অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া
এমনিতে একরোখা স্বভাবের হলেও প্রেমে পড়লে ছেলেদের মন পাল্টে যায়। তখন নিজের পাশাপাশি তারা অন্যদের মতামতকেও গুরুত্ব দিতে শেখেন। এসময় তাদের মন অনেকটা কোমল হয়ে যায়। তখন ভিন্নমতকেও অসহ্য মনে হয় না। এসময় তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন।

অযথা আঘাত না করা
প্রেমে পড়লে ছেলেরা ধৈর্যশীল হয়ে যায়। এসময় তারা সহজে কাউকে আঘাত করতে চায় না বা কাউকে কষ্ট দিয়ে কথা বলে না। বিশষে করে পছন্দের মেয়েটিকে তো একেবারেই নয়। এসময় তারা সম্পর্কের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। প্রেমে পড়লেই ছেলেরা সুন্দরভাবে সবার খেয়াল রাখতে শিখে যায়।

গুরুত্ব
শুধু প্রেমিকাকেই নয়, প্রেমে পড়লে ছেলেরা সবাইকে গুরুত্ব দিতে শেখে। কারণ প্রতিটি মানুষ এবং প্রতিটি সম্পর্কের আলাদা গুরুত্ব ও সৌন্দর্য আছে। প্রেমে পড়লে এই বোধ ছেলেদের মাঝে আরও বেশি জাগ্রত হয়। এটি আসলে সবার জন্যই দরকারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর