শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

৩ বারের জনপ্রতিনিধি, ৪৩ বছর বয়সে করলেন এসএসসি পাস

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে ফেল করলেও এবার এসএসসি পাশ করেছেন ৪৩ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মো. রবিউল আওয়াল রবি। পড়াশোনা থামানোর ২৯ বছর পর এবার আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন তিনি। 

রবি জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের মৃত সোহরাব আলী সরকারের ছোট ছেলে। তিনি ২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তিনি গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জামতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার প্রতিদ্বন্দী প্রার্থীর কাছে অল্প কয়েক ভোটে হেরে যান তিনি। ভোটে ফেল করলেও এসএসসি পাশের আনন্দ তার নির্বাচনে হারার কষ্টকে দুর করেছে।

জানা গেছে, রবিউল আওয়াল রবি তার ৭ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার দুই ভাই সরকারি চাকরি করে এবং অন্য এক ভাই কৃষি কাজ ও অন্য ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়াও রবি একটানা তিনবার ইউপি সদস্য ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রবি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য সব বিষয়ে লেটার পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল আসার কারণে তিনি রাগে আর পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

পরবর্তীতে আবার ৪১ বছর বয়সে এসে নতুন করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ৪৩ বছর বয়সে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০২১ সালে পাস করেন।

এ বিষয়ে রবিউল আওয়াল রবি ঢাকা পোস্টকে বলেন, ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে খুব ভালো নম্বর পেলেও গণিতে অকৃতকার্য হই। রাগে-কষ্টে আর পরীক্ষা দেইনি। পরবর্তীতে এলাকায় নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত হই। একটানা ৩ বার জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর সেবা করেছি। এর মাঝেই ২ বছর আগে মনে হলো যেহেতু পড়াশোনার কোনো বয়স নেই তাই পড়াশোনাটা শুরু করা উচিত। সেই চিন্তা থেকেই এই পদক্ষেপ।

পাশের এই আনন্দ নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, পড়াশোনাটা এখন যতটুকু পারি চালিয়ে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর