শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

রাষ্ট্রপতির সঙ্গে বিকল্পধারার সংলাপ রোববার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপের অংশ হিসেবে এবার ডাক পেয়েছে অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন দল বিকল্পধারা। আগামী ২ জানুয়ারি দলটি সংলাপে অংশ নেবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান আলোচনার অংশ হিসেবে বিকল্পধারা বাংলাদেশ আগামী ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সংলাপে বসছে।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। অন্য সদস্যরা হলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, মাজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুগ্ম মহাসচিব এনায়েত কবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর