শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

ইয়াশের সঙ্গে জুটি, ফারিয়া বললেন ‘অনেক এক্সাইটেড’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বছরের শুরুতেই সুখবর দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘পর্দার আড়ালে’। এটি নির্মাণ করছেন পারভেজ আমিন। রোববার (২ জানুয়ারি) ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তথ্যটি নিশ্চিত করেন ফারিয়া।

এদিন বিকালে ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ফারিয়া। সেখানে তার সঙ্গে দেখা যায় তরুণ অভিনেতা ইয়াশ রোহানকে। সেই ছবির সূত্র ধরেই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়। সাড়া দিয়ে ফারিয়া জানালেন বিস্তারিত।

তিনি বলেন, ‘এটি আরটিভির প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত সিনেমা। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। এর গল্প সিনেমাকেন্দ্রিক থ্রিলার ঘরানার।’

এই প্রথম তরুণ-মেধাবী অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে ফারিয়ার রসায়ন দেখা যাবে। বিষয়টি নিয়ে নায়িকাও বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, ‘আমি অনেক এক্সাইটেড। ইয়াশ রোহান চমৎকার অভিনেতা। আমার কাছে মনে হচ্ছে, এটা দর্শকদের কাছে নতুনত্ব এনে দেবে।’

ঠিক কী বিষয়টা বিবেচনা করে এই সিনেমায় যুক্ত হয়েছেন? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বললেন, ‘গল্প। আমার কাছে গল্পটা ইন্টারেস্টিং লেগেছে। তাছাড়া এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। তাই যুক্ত হয়েছি।’

ফারিয়া এ-ও জানান, ‘পর্দার আড়ালে’ সিনেমাটি প্রথমে বড় পর্দায় মুক্তি পাবে। এরপর সেটা আসবে ওটিটি প্ল্যাটফর্মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর