শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে খুন করে পালালেন স্বামী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে গিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের (১ নং ওয়ার্ড) পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই গৃহবধূর নাম শাহিদা বেগম (৪০)। সে একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে শাহিদা বেগমের (৪০) সঙ্গে ২৪ বছর আগে একই গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আবুবকর সিদ্দিকের (৪৪) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি কন‍্যাসন্তান রয়েছে। কয়েক মাস ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন।

সোমবার (০৩ জানুয়ারি) রাতে শাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত ৩টার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত‍্যা করে পালিয়ে যায় সে।

নিহতের চাচা মহির উদ্দিন জানান, তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শাহিদা কিছু দিন ধরে বাবার বাড়িতে ছিল। সিদ্দিক মাঝে-মধ্যে  ওই বাড়িতে আসা-যাওয়া করত। সোমবার রাতেও সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা গিয়ে দেখি শাহিদার রক্তাক্ত দেহ পড়ে আছে খাটে। এ ঘটনায় তার ছোট মেয়ে ও মা আহত হয়েছে।

ইউপি সদস্য আবু মো. বজলুর রহমান বলেন, আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পাশাপাশি ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর