শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিয়ের চার বছর আগেই বাগদান সেরে ফেলেন রণবীর-দীপিকা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বলিউডের অন্যতম সেরা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বানশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর দুই বছরের মাথায়ই গোপনে বাগদান সেরে ফেলেছিলেন দীপিকা। তাদের এই সিক্রেট এনগেজমেন্টের খবর জানতেও পারেনি কেউ। বাগদানের বিষয়টি জানতো শুধুমাত্র দুই জনের পরিবার।

২০১৮ সালে ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে দীপিকা মুখ খুলেছিলেন এই বাগদান নিয়ে। তিনি বলেন, ‘সম্পর্ক শুরুর ছয় মাসের মধ্যেই আমি মানসিকভাবে ওর (রণবীরের) সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। এরপর প্রশ্ন ছিল, আমরা বিয়েটা কবে করছি? ওকে নিয়ে আমি বরাবর নিশ্চিত ছিলাম। তবে হ্যাঁ, ছয় বছর লম্বা একটা সময়। সম্পর্কের চড়াই-উতরাই তো থাকবেই। কিন্তু কোনোদিন আমাদের সম্পর্ক ভাঙেনি।’

এরপরই বোমা ফাটান দীপিকা। প্রথমবার ফাঁস করেন নিজের বাগদানের কথা। অভিনেত্রী বলেন, ‘বিয়ের চার বছর আগেই আমরা এনগেজমেন্ট সেরে ফেলেছিলাম। কিন্তু সেটা কেউ জানতো না। শুধুমাত্র আমাদের দুজনের বাবা-মা এবং বোনেরা জানতো’।

ইতালির লেক কোমো-তে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। এরপর দেশে ফিরে একাধিক পার্টির আয়োজন করেছিলেন রণবীর-দীপিকা।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার ‘গহরাইয়া’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শকুন বত্রা। ২৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর