শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাফের ইজিএম শুক্রবার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের ( সাফ) জরুরি সাধারণ সভা আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবে। এই এপ্রিলে সাফের নির্বাচন সেই উপলক্ষে কিছু আনুষ্ঠানিকতা ও অনুমোদন নিতেই এই সভা।

৩০ এপ্রিল সাফের নির্বাহী কমিটির মেয়াদ শেষ। এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা সাফের। নির্বাচনের স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর আগে কিছু ধাপ রয়েছে সেই ধাপ সম্পন্ন করতেই আগামীকালের সভা।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘এএফসির গাইডলাইন মেনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠনের আগে ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এবং আপিল কমিটি করতে হবে। এই দুই কমিটি থেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন হবে। সেই কমিটি সভা করে নিজেদের মধ্যে  নির্বাচন কমিশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ঠিক করবেন। এরপর তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

সাফ সচিবালয় সাফের ছয় দেশ থেকে আইন বিষয়ে ধারণা রয়েছে এমন দুই জনের নাম চেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন সহ আরেকজনের নাম পাঠিয়েছে।

সাফে কাজী সালাউদ্দিন তৃতীয় মেয়াদে সভাপতিত্ব করছেন। গত তিন মেয়াদেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিলেন। এবার সাফের সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ ২৩ এপ্রিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর