মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

৯ জানুয়ারি দুবাইয়ে বিশেষ ফ্লাইট, সর্বোচ্চ ভাড়া ৬৫ হাজার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ৯ জানুয়ারি রোববার ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই রুটে বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান জানায়, আগামী ৯ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি-৪১৪৭ স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ১ ঘণ্টা বিরতির পর দুপুর ১২টায় দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে স্থানীয় সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। বিশেষ ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা বিমানের সেলস্ অফিস, বলাকা প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিশেষ ফ্লাইটের টিকেট উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে বিমান। বিমান জানায়, দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী, বিমানবন্দরে করোনা টেস্টসহ সব কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীদের ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর