শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল নম্বর ৩৬ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংকের স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান উদ্দীনসহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারো আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আসা ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা দিচ্ছে এই স্টল। এবারের ইসলামী ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমা দেওয়ার ব্যবস্থা। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন।

দেশব্যাপী ইসলামী ব্যাংকের ৩৮৪টি শাখায় নতুন অ্যাকাউন্ট খোলার ফরম পূরণ, নগদ জমা, সিআরএম-এটিএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা। মেলার ভেতরে দিগন্তছোঁয়া হলরুমের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে এটিএম-সিআরএম বুথ। এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। এছাড়া সিআরএম এর মাধ্যমে বিক্রেতারাও যেকোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে দর্শনার্থীদের ভিড় ও বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ইসলামী ব্যাংক দেশের শিল্পায়ন, গার্মেন্টস, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই এক সফল দৃশ্যায়ন বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের স্টল।

মেলার প্রধান ফটকে সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও বিভিন্ন উক্তিতে সাজানো প্যাভিলিয়ন ডানা মেলে আশ্রয় দিয়েছে এক্সিবিশন সেন্টারের দুই পাশের দুই হলরুমের স্টলগুলোকে।

দেশের উন্নয়ন, আধুনিক বাহারী পণ্য ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাগ্রহণের উপযোগী করে সেজেছে ৩৩ হাজার বর্গমিটারের এই প্রদর্শনী সেন্টার। ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম বাড়ানো এবং মানুষকে ব্যাংকিং সম্পর্কে সঠিক ধারণা দিতে প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর