বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

সূচকের তেজিভাবে চলছে লেনদেন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সূচকের তেজিভাবের মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। 

বিমা,আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ‍৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ ৩০ হাজার ৮১০ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর