বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

‘বাবা এবার বাড়ি চলো’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটাতে দাঁড়িয়ে তিনি। রোববার ক্রাইস্টচার্চে শুরু বাংলাদেশের বিপক্ষে দ্বৈরথ দিয়ে শেষ হতে চলেছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলরের টেস্ট ক্যারিয়ার। সন্দেহ নেই এটি ভক্তদের জন্য দুঃসংবাদ! কিন্তু একজন ঠিকই খুশি, কারণ বাবা যে তার সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবে এখন থেকে! কন্যা সন্তানটির দিকে তাকিয়ে খুশি টেলর।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগে বলছিলেন, ‘আমার মেয়ে এখনও পাঁচ দিনের ক্রিকেটটা ঠিক বুঝে উঠতে পারেনি। আগের দিন যখন আমি আউট হলাম, তখন ও এসে বলে, বাবা এবার বাড়ি চলো!’

২০০৭ সালে টেস্ট অভিষেক টেলরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান্ডারার্সে শুরু তারপর। খেললেন ১১১টি টেস্ট। ১১২ নম্বর দিয়ে শেষ টেস্ট অধ্যায়। তার আগে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে টেলরের কথা, ‘আমার শেষ ম্যাচ, ব্যাপারটা এখনও তেমন করে ভাবছি না। আসলে এখনও ওয়ানডে ক্রিকেট রয়েছে। যদি এটা আমার শেষ ম্যাচ হত, তা হলে বোধ হয় অন্যরকম একটা অনুভূতি হত।’

চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। তখনই সব ফরম্যাট থেকে সরে যাবেন তিনি।

টেলর ১১১ টেস্টে তুলেছেন ৭৬৫৬ রান। করেছেন ১৯টি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্ট খেলেই তিনি এই ফরম্যাটে চলে যাবেন সাবেকদের তালিকায়! তার আগে শেষটা রাঙাতে পারেন কীনা তা সময়ই বলে দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর