সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

সূচকের বড় উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

সূচকের বড় উত্থানের মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১১ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮১ পয়েন্ট।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এ সময়ে সূচকের বড় উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনও।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ‍৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ হাজার ৬৫২ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর