শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩। যে কোনো জরুরি সেবা নেওয়ার জন্য এই নম্বরে ফোন করা যাবে সকল অপারেটর থেকে। এর পাশাপাশি বর্তমানে চালু ১১ ডিজিটের ফোন নম্বরটিও সচল থাকবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন।

জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে। মানুষ যেন সহজেই ফায়ার সার্ভিসের কাছে সেবা চাইতে পারে তার জন্য এই ব্যবস্থা।

জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেওয়ার সুবিধার্থে টেলিভিশন স্ক্রলসহ সকল গণমাধ্যমে এই নতুন হটলাইন নম্বর প্রচারের জন্য অনুরোধ জানানো হলো।

‘ফায়ার সার্ভিসের জরুরি সেবা যে কোন ফোন থেকে সরাসরি হটলাইন ১৬১৬৩ নম্বরে পাওয়া যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর