শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গ্যাসের চাপ কম থাকতে পারে ১০ দিন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

কারিগরি কারণে ১২ জানুয়ারি (বুধবার) থেকে আগামী ২১ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়, কারিগরি কারণে আজ ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

এর আগে সম্প্রতি বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং তাৎক্ষণিক যোগাযোগের নম্বরের তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস।

সেখানে বলা হয়, বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্না ঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা জানালা খোলার ১০/১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করান।

এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর উল্লেখ করা হয়েছে, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ ০২-৫৫০১২২৫৩, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা উত্তর ব্যবস্থাপক ০২-৫৫০৪৫১৩৩, জরুরি অভিযোগ কেন্দ্র গুলশান টেলিফোন: ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪, মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮। ধানমন্ডি টিম: ০১৯৫৫-৫০০১৯৪, গুলশান টিম: ০১৯৫৫-৫০০১৯২, মিরপুর টিম: ০১৯৫৫-৫০০১৯৩।

অন্যদিকে জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণ ব্যবস্থাপক ০২-৯৫৬৩৬৭০, জরুরি অভিযোগ কেন্দ্র মতিঝিল টেলিফোন: ০২-৯৫৬৩৬৬৭, ০২-৯৫৬৩৬৬৮। মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৯, ০১৯৫৫-৫০০৫০০। মতিঝিল টিম: ০১৯৫৫-৫০০১৮৮, পোস্তগোলা টিম : ০১৯৫৫-৫০০১৯০, উত্তরা টিম: ০১৯৫৫-৫০০১৯৫।

এছাড়া বলা হয়েছে, শুধুমাত্র জরুরি অভিযোগ কেন্দ্রে কল এন্ট্রি করা হয় এবং প্রয়োজনে কল সেন্টার নম্বর ১৬৪৯৬ নম্বরে কল করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর