শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নির্বাচনে দাঁড়াচ্ছেন নায়িকা পরীমণি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ঢাকাই সিনেমার সময়ের আলোচিত নায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।

এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের এক সক্রিয় প্রার্থী।

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমণির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। গতকাল পরী তার মনোনয়নপত্রে সাক্ষর করেছেন বলেও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ওই সূত্র।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব’সহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

চলচ্চিত্র শিল্পীদের নানা সমস্যায় সব সময়ই পাশে থাকেন পরী। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে। গত কয়েক বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়েও বেশ প্রশংসা কুড়ান ‘স্বপ্নজাল’ তারকা। তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শুনে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, পরীমণি এখন আলোচনায় বিয়ে এবং সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। শুধু তাই নয় দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর