শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লতা মঙ্গেশকরকে আইসিইউতে থাকতে হবে ১০ দিন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

দুই দিন আগে খবর আসে, করোনা আক্রান্ত হয়েছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলছে তার।

বুধবার হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ দিন শিল্পীকে আইসিইউতে পর্যবেক্ষণেই রাখবেন চিকিৎসকরা। করোনার পাশাপাশি লতার নিউমুনিয়া হওয়ার কথাও জানিয়েছেন চিকিৎসক। চলছে তার চিকিৎসাও। যদিও স্বস্তির খবর যে এখন পর্যন্ত অক্সিজেনের সাহায্য নিতে হয়নি এই শিল্পীকে। অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে। তাই আগামী ১০ দিন কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা।

এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশন থেকে তার শ্বাসকষ্ট হয়েছিল। এরপর করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলছিলেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও দেখা যায়নি তাকে।

৯২ বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে পরিবারের।মঙ্গলবার এই খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর